আদালতে নেয়া হলো শাজাহান খানকে
আদালতে নেয়া হয়েছে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানকে।
()
রাজধানীর জিগাতলায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। এ আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে তার উপস্থিতিতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়।
()
গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন আব্দুল মোতালিব (১৪)। পরে তিনি বুকে ও গলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় শাজাহানকে ২৩ নং আসামি করা হয়েছে।


0 تعليقات